আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে মেদিনীপুর শহরের রাঙামাটিতে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সামগ্রী প্রদান
দি নিউজ লায়নঃ সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে মেদিনীপুর শহরের রাঙামাটির কামারপাড়া তে কিছু দুঃস্থ ছেলে মেয়ের হাতে খাতা ,পেন চকলেট দেওয়ার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বাংলার অক্ষর জ্ঞান এর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় মাল্যদান ও মাতৃভাষার আন্দোলনে র শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা, ডাক্তার বিদ্যুৎ ভট্টাচার্য,পারমিতা সাউ, নরোত্তম দে, মন্টু সাউ,নিলাঞ্জনা সাউ, পিন্টু সাউ, মুনমুন ঘোষ, অনীশ সাউ এছাড়াও সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ঘোষ ও পিন্টু সাহা ।সমাজসেবী গোপাল সাহা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বিস্তারিতভাবে বলেন।
সেই সঙ্গে তিনি বলেন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আমরা কোনদিন ভুলে যাব না। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে পালন করা হয়। তিনি ওই এলাকার ছেলে মেয়েদের হাতে কিছু পড়াশুনার সামগ্রী তুলে দেন। তিনি বলেন তাই প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা প্রতিটি মানুষের কর্তব্য ।তাই আমরা এই অনুষ্ঠান পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।

Post a Comment